ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল

ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কাঁপলো ইসরায়েল। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিরশেবার বেশ কয়েকটি আবাসিক এলাকা।

আজ শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

অঞ্চলটিতে সরাসরি আঘাত হানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো। যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি বলে জানিয়েছে আইডিএফ। মিসাইল হামলার পর আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তাকর্মীরা। বন্ধ রয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশন।
ইসরায়েলের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ হওয়ায় হতাহতের সংখ্যা কম হয়েছে। বিশেষ করে যে ক্ষেপণাস্ত্রটি এখানে আঘাত হানে, সেটি অফিস সময় শুরুর আগেই বিস্ফোরিত হয়, ফলে অনেক অফিস তখনো ফাঁকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও সরকারিভাবে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। শুধু ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে বলা হয়েছে, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় ত্রুটি ঘটেছিল, যার ফলে বিয়ারশেভায় যে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে, তা থামানো যায়নি।

এই হামলায় বহু ভবনের জানালা, আসবাবপত্রসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইসরায়েল

ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কাঁপলো ইসরায়েল। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিরশেবার বেশ কয়েকটি আবাসিক এলাকা।

আজ শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

অঞ্চলটিতে সরাসরি আঘাত হানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো। যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি বলে জানিয়েছে আইডিএফ। মিসাইল হামলার পর আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তাকর্মীরা। বন্ধ রয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশন।
ইসরায়েলের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ হওয়ায় হতাহতের সংখ্যা কম হয়েছে। বিশেষ করে যে ক্ষেপণাস্ত্রটি এখানে আঘাত হানে, সেটি অফিস সময় শুরুর আগেই বিস্ফোরিত হয়, ফলে অনেক অফিস তখনো ফাঁকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও সরকারিভাবে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। শুধু ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে বলা হয়েছে, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় ত্রুটি ঘটেছিল, যার ফলে বিয়ারশেভায় যে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে, তা থামানো যায়নি।

এই হামলায় বহু ভবনের জানালা, আসবাবপত্রসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock