ইসরায়েলের ‘নৃশংস হামলা’র বিরুদ্ধে ইরানের প্রতি পূর্ণ সংহতি জানাল মুসলিম ব্রাদারহুড

ইসরায়েলের ‘নৃশংস হামলা’র বিরুদ্ধে ইরানসহ সমগ্র প্রতিরোধ আন্দোলনের প্রতি পূর্ণ সংহতির ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড।

বুধবার (১৮ জুন) সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব সালাহ আবদেল-হক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে পাঠানো এক বার্তায় এ সংহতি জানান।বার্তায় সালাহ আবদেল-হক বলেন, চলমান এই সংঘাত কেবল ইরানের কোনো একক যুদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলজুড়ে প্রতিরোধ আন্দোলনকে টার্গেট করার একটি নতুন ধাপ। বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে ইরানের সমর্থনের কারণেই এই আক্রমণ হচ্ছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের এই সামরিক আগ্রাসন কৌশলগত এক উসকানি, যার লক্ষ্য হচ্ছে দখলদার রাষ্ট্রের আঞ্চলিক আধিপত্য আরও শক্তিশালী করা। এ ধরনের পদক্ষেপের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশের নিরঙ্কুশ সমর্থন।

বার্তায় ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর কথিত ‘নিরাপত্তা ব্যর্থতার’ কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

মুসলিম ব্রাদারহুডের নেতা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী কোনো জাতি, গোত্র বা ধর্মীয় মতবাদে পার্থক্য করে না। তারা সব প্রতিরোধকামী শক্তিকেই লক্ষ্যবস্তু বানায়। তা সে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতো একটি রাষ্ট্র হোক কিংবা মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য ইসলামি আন্দোলনই হোক।

তিনি সব মুসলিম রাষ্ট্র ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদের মধ্যে থাকা সাম্প্রদায়িক ও ঐতিহাসিক বিভেদ ভুলে একক প্রতিরোধ ফ্রন্ট গড়ে তোলে।

ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন থেকে ইরান পর্যন্ত যে সংকট চলছে, তা একবদ্ধ ও কৌশলগত ইসলামি ঐক্যের দাবি রাখে বলে তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের ‘নৃশংস হামলা’র বিরুদ্ধে ইরানের প্রতি পূর্ণ সংহতি জানাল মুসলিম ব্রাদারহুড

ইসরায়েলের ‘নৃশংস হামলা’র বিরুদ্ধে ইরানসহ সমগ্র প্রতিরোধ আন্দোলনের প্রতি পূর্ণ সংহতির ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড।

বুধবার (১৮ জুন) সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব সালাহ আবদেল-হক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে পাঠানো এক বার্তায় এ সংহতি জানান।বার্তায় সালাহ আবদেল-হক বলেন, চলমান এই সংঘাত কেবল ইরানের কোনো একক যুদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলজুড়ে প্রতিরোধ আন্দোলনকে টার্গেট করার একটি নতুন ধাপ। বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে ইরানের সমর্থনের কারণেই এই আক্রমণ হচ্ছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের এই সামরিক আগ্রাসন কৌশলগত এক উসকানি, যার লক্ষ্য হচ্ছে দখলদার রাষ্ট্রের আঞ্চলিক আধিপত্য আরও শক্তিশালী করা। এ ধরনের পদক্ষেপের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশের নিরঙ্কুশ সমর্থন।

বার্তায় ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর কথিত ‘নিরাপত্তা ব্যর্থতার’ কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

মুসলিম ব্রাদারহুডের নেতা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী কোনো জাতি, গোত্র বা ধর্মীয় মতবাদে পার্থক্য করে না। তারা সব প্রতিরোধকামী শক্তিকেই লক্ষ্যবস্তু বানায়। তা সে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতো একটি রাষ্ট্র হোক কিংবা মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য ইসলামি আন্দোলনই হোক।

তিনি সব মুসলিম রাষ্ট্র ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদের মধ্যে থাকা সাম্প্রদায়িক ও ঐতিহাসিক বিভেদ ভুলে একক প্রতিরোধ ফ্রন্ট গড়ে তোলে।

ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন থেকে ইরান পর্যন্ত যে সংকট চলছে, তা একবদ্ধ ও কৌশলগত ইসলামি ঐক্যের দাবি রাখে বলে তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO