রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঢাকা,বৃহস্পতিবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















