রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
শামসুল আলমকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে আজই তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
ঢাকা,বৃহস্পতিবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















