গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়।সংবাদ বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯০১ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৩০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৯৬৩ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক শূন্য নয় শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে মোট ৭ জন করোনায় মারা গেছেন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৫০৬ জন।
ঢাকা,বুধবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















