পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে দু’টি মৃদু বিষধর সাপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। সাপ দু’টি প্রাপ্তবয়স্ক এবং এর এক একটির দৈর্ঘ্য দুই ফুট। মঙ্গলবার বিকালে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের জব্বার মুন্সীর বসত ঘর থেকে এ সাপ
দু’টি উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। পরে দিত্তা গ্রামের সংরক্ষিত বনে সাপ দুটি অবমুক্ত করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, তাদের হট লাইন নাম্বারে ফোন আসে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের জব্বার মুন্সির বাড়িতে সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছে। পরে সেখানে গিয়ে সাপ দুটি উদ্ধার করি। তবে কোন ধরনের আহত না হওয়ায় সাপ দু’টি বনে অবমুক্ত করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী জানান, এসব সাপ আসলে মানুষের জন্য ক্ষতিকর নয়। বেশিরভাগ সাপই মানুষের অন্য উপকারী। কিন্তু আমরা না বুঝে বিষমুক্ত অনেক সাপ মেরে ফেলি। একাজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা দীর্ঘদিন ধরে বন্য প্রানী নিয়ে কাজ করছেন।
ইতিমধ্যে আমরা অনেক বন্দি বন্যপ্রানী আহতবস্থায় উদ্ধার করে অবমুক্ত করেছি। শুধু সাপ নয় আমরা বিপদগ্রস্থ সকল প্রানীর পাশে দাড়াবো।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















