ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।সোমবার (১৬ জুন) ইসরাইলি বাহিনী তেহরানের আইআরআইবি কম্পাউন্ডে হামলা চালায়। এতে হঠাৎ করেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ একটি সতর্কবার্তা জারি করে বলেন, ‘ইরানের প্রচারণা এবং উস্কানিমূলক মুখপত্রটি অদৃশ্য হওয়ার পথে।’ এরপরই হামলাটি চালানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নিহতদের নাম নিমা রজবপুর এবং মাসুমেহ আজিমি। রজবপুর একজন সংবাদ সম্পাদক ছিলেন এবং আজিমি আইআরআইবি সম্প্রচারকের সচিবালয়ের একজন কর্মচারী ছিলেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ‘ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও অদৃশ্য হতে চলেছে বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার খবর এলো।’

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।সোমবার (১৬ জুন) ইসরাইলি বাহিনী তেহরানের আইআরআইবি কম্পাউন্ডে হামলা চালায়। এতে হঠাৎ করেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ একটি সতর্কবার্তা জারি করে বলেন, ‘ইরানের প্রচারণা এবং উস্কানিমূলক মুখপত্রটি অদৃশ্য হওয়ার পথে।’ এরপরই হামলাটি চালানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নিহতদের নাম নিমা রজবপুর এবং মাসুমেহ আজিমি। রজবপুর একজন সংবাদ সম্পাদক ছিলেন এবং আজিমি আইআরআইবি সম্প্রচারকের সচিবালয়ের একজন কর্মচারী ছিলেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ‘ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও অদৃশ্য হতে চলেছে বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার খবর এলো।’

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock