এই আন্দোলনে নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী-ইশরাক হোসেন

এই সরকার আমাদের বাধ্য করেছে আন্দোলন করতে। এই আন্দোলনে নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানাতে মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টায় নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক অভিযোগ করে বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এজন্য দিন দিন স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘১৬ জুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভূঁইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবেন। আর ওই রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লিখিত ৩০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। ’

স্থানীয় সরকারের অপরিপক্বতার ইঙ্গিত দিয়ে ইশরাক বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস বয়স ও অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি করপোরেশনের কোন দপ্তরে কী ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে। ’

তিনি আরও বলেন, ‘জরুরি সেবার মধ্যে জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ওয়ারিশ সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবরা। প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। ১-৬ বছরের শিশুদের টিকা দেওয়া, টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ওষুধ ও অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে স্প্রে মেশিন ও ফগার মেশিন রয়েছে। ভাণ্ডার বিভাগ থেকে তারা কীটনাশক ও লার্ভানাশক নিয়ে স্প্রে ও ফগিং করছে। ডেঙ্গু-চিকনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে ১২ ঘণ্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। ’

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে ইশরাক বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। ’
ঢাকা,মঙ্গলবার ১৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এই আন্দোলনে নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী-ইশরাক হোসেন

এই সরকার আমাদের বাধ্য করেছে আন্দোলন করতে। এই আন্দোলনে নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানাতে মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টায় নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক অভিযোগ করে বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এজন্য দিন দিন স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘১৬ জুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভূঁইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবেন। আর ওই রিট মামলা ৩০ দিন অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লিখিত ৩০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। ’

স্থানীয় সরকারের অপরিপক্বতার ইঙ্গিত দিয়ে ইশরাক বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস বয়স ও অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি করপোরেশনের কোন দপ্তরে কী ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে। ’

তিনি আরও বলেন, ‘জরুরি সেবার মধ্যে জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ ও ওয়ারিশ সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবরা। প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। ১-৬ বছরের শিশুদের টিকা দেওয়া, টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ওষুধ ও অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে স্প্রে মেশিন ও ফগার মেশিন রয়েছে। ভাণ্ডার বিভাগ থেকে তারা কীটনাশক ও লার্ভানাশক নিয়ে স্প্রে ও ফগিং করছে। ডেঙ্গু-চিকনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে ১২ ঘণ্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। ’

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে ইশরাক বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। ’
ঢাকা,মঙ্গলবার ১৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO