ইসরায়েলের আক্রমণের জবাবে পাল্টা শতাধিক ড্রোন ছুড়েছে ইরান— এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ইরান থেকে একযোগে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে।
তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।
ড্রোন হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক প্রশাসনগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















