চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে

চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়।

সুবহার ভাই রামীম মরদেহ বুঝে নেন।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মঙ্গলবার (১০ জুন) পরপারে পাড়ি জমান তিনি।

মর্গ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের সময় মরদেহ থেকে ভিসেরা আর হার্টের নমুনা নেয়া হয়েছে হিস্টোপ্যাথলজির জন্য। এগুলো ল্যাবে পাঠান হবে। সেখান থেকে রিপোর্ট এলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার।

পরিবারের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ৩ জুন বাড্ডার আফতাবনগরে নিজ ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। সেদিন রাতে ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউ থেকে তার মরদেহ মর্গে পাঠান হয়।

পরিবার সূত্রে আরও জানা গেছে, তানিনের বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে, ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে।

তবে কয়েক দিন আইসিইউতে থাকার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এজন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। পরে স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিনোদন ডেস্ক,বুধবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে

চিত্রনায়িকা তানিন সুবহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়।

সুবহার ভাই রামীম মরদেহ বুঝে নেন।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মঙ্গলবার (১০ জুন) পরপারে পাড়ি জমান তিনি।

মর্গ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের সময় মরদেহ থেকে ভিসেরা আর হার্টের নমুনা নেয়া হয়েছে হিস্টোপ্যাথলজির জন্য। এগুলো ল্যাবে পাঠান হবে। সেখান থেকে রিপোর্ট এলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার।

পরিবারের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ৩ জুন বাড্ডার আফতাবনগরে নিজ ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। সেদিন রাতে ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউ থেকে তার মরদেহ মর্গে পাঠান হয়।

পরিবার সূত্রে আরও জানা গেছে, তানিনের বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে, ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে।

তবে কয়েক দিন আইসিইউতে থাকার পরও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এজন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। পরে স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিনোদন ডেস্ক,বুধবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock