শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা

টান টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ লড়াই করলো শেষ মুহূর্ত পর্যন্ত।

তবে শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এএফসি বাছাই কাপে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। হামজা চৌধুরির সঙ্গে এই ম্যাচে ছিলেন ফাহামেদুল ইসলাম, শমিত সোমের মত ফুটবলার। ম্যাচে পিছিয়ে পড়েও সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। হার দিয়ে মাঠ ছাড়লেও হামজা-সমিতরা নতুন আশার আলো জ্বেলেছেন এই ম্যাচে। দেখিয়েছেন লড়াকু বাংলাদেশের নতুন দিনের ছবি।
খেলার শুরু থেকেই দুই দল লড়াই করে সমান তালে। আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে সং উইংয়ে গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধাড় বাড়ায় জামাল-ফাহামেদুলরা। বিরতির পর কাজেম শাহ কিরমানিকে তুলে শাহরিযার ইমনকে বদলি হিসেবে নামাম কোচ। খানিক বাদে ইমনের কাছেই আসে দারুণ সুযোগ। রাকিবের পাসে অবশ্য পা ছোঁয়াতে পারেননি বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন। ৫১ মিনিটে সিঙ্গাপুরের রায়হান স্টুয়ার্টের আক্রমণ প্রতিহত করেন সাদ উদ্দিন।

৫৮ মিনিটে লিড দ্বিগুণ করে সিঙ্গাপুর। বাংলাদেশি ডিফেন্ডারদের রক্ষণ ভেঙে বক্সের সামনে থেকে গোলে শট নেন হামি শাহিন। এই মিডফিল্ডারের গতিময় শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন মিতুল। পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় বল যায় বক্সে থাকা ইখসানের কাছে; সামনে থাকা হৃদয়কে বোকা বানিয়ে সহজেই বাংলাদেশের জাল কাঁপান ইখসান।

৬৭ মিনিটে রাকিবের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। আক্রমণের সুর বেধে দেন হামজা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁক গলে রাকিবের কাছে পাস দেন বাংলাদেশের নাম্বার এইট। বল নিয়ে রাকিবকে এগিয়ে যেতে দেখেই কিনা অনেকটা সামনে এগিযে আসেন সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান। রাকিব আগে ভাগেই শট নেন গোলে, গোলরক্ষকের হাতে লেগে গড়িয়ে গড়িয়ে বল যায় জালে, উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামে আসা ২১ হাজারেরও বেশি দর্শক। বাংলাদেশের জার্সিতে এ নিয়ে পঞ্চম গোলের দেখা পেলেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব।

এরপর সমতায় ফিরতে দারুণ প্রচেষ্টা চালায় বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগও তৈরি হয়। শেষ ১০ মিনিট সিঙ্গাপুরের রক্ষণের কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশ। তবে গোলের দেখা মেলেনি। ৮২ মিনিটে মোরছালিনের কর্নার থেকে হেড নেন আল আমিন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরের লেগে বল বেড়িয়ে যায় বক্সের বাম পাস ঘেঁষে। এ সময় টানা তিনটি কর্নার পায় বাংলাদেশ। ৮৪ মিনিটে সাদের থ্রোয়ে তারিকের হেড খুঁজে পায়নি জাল। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলমুখের সামনে থেকে গোলে না মেরে আকাশে উড়িয়ে মারেন ফয়সাল আহমেদ ফাহিম। গোল মিস বাংলাদেশের। ৯৬ মিনিটে ইমনের কাছ পাওয়া বলে য়ে হামজার কোনাকুনি শট কাঁপায় বক্সের ডান পাস।

খেলার অন্তিম মুহূর্তে গোল পেতে পারত বাংলাদেশ। তবে পোস্টে লেগে বল যায় উপরে দিয়ে। মোরছালিনের শর্ট কর্নার থেকে বক্সের উড়িয়ে মারেন আল আমীন, গোলমুখের সামনে হেড নেন তারিক কাজি। তারিকের হেডে পোস্ট কাঁপিয়ে বেড়িয়ে যায় জালের উপর দিয়ে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়েন হামজা-তপুরা।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা

টান টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ লড়াই করলো শেষ মুহূর্ত পর্যন্ত।

তবে শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এএফসি বাছাই কাপে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। হামজা চৌধুরির সঙ্গে এই ম্যাচে ছিলেন ফাহামেদুল ইসলাম, শমিত সোমের মত ফুটবলার। ম্যাচে পিছিয়ে পড়েও সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। হার দিয়ে মাঠ ছাড়লেও হামজা-সমিতরা নতুন আশার আলো জ্বেলেছেন এই ম্যাচে। দেখিয়েছেন লড়াকু বাংলাদেশের নতুন দিনের ছবি।
খেলার শুরু থেকেই দুই দল লড়াই করে সমান তালে। আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে সং উইংয়ে গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধাড় বাড়ায় জামাল-ফাহামেদুলরা। বিরতির পর কাজেম শাহ কিরমানিকে তুলে শাহরিযার ইমনকে বদলি হিসেবে নামাম কোচ। খানিক বাদে ইমনের কাছেই আসে দারুণ সুযোগ। রাকিবের পাসে অবশ্য পা ছোঁয়াতে পারেননি বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন। ৫১ মিনিটে সিঙ্গাপুরের রায়হান স্টুয়ার্টের আক্রমণ প্রতিহত করেন সাদ উদ্দিন।

৫৮ মিনিটে লিড দ্বিগুণ করে সিঙ্গাপুর। বাংলাদেশি ডিফেন্ডারদের রক্ষণ ভেঙে বক্সের সামনে থেকে গোলে শট নেন হামি শাহিন। এই মিডফিল্ডারের গতিময় শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন মিতুল। পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় বল যায় বক্সে থাকা ইখসানের কাছে; সামনে থাকা হৃদয়কে বোকা বানিয়ে সহজেই বাংলাদেশের জাল কাঁপান ইখসান।

৬৭ মিনিটে রাকিবের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। আক্রমণের সুর বেধে দেন হামজা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁক গলে রাকিবের কাছে পাস দেন বাংলাদেশের নাম্বার এইট। বল নিয়ে রাকিবকে এগিয়ে যেতে দেখেই কিনা অনেকটা সামনে এগিযে আসেন সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান। রাকিব আগে ভাগেই শট নেন গোলে, গোলরক্ষকের হাতে লেগে গড়িয়ে গড়িয়ে বল যায় জালে, উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামে আসা ২১ হাজারেরও বেশি দর্শক। বাংলাদেশের জার্সিতে এ নিয়ে পঞ্চম গোলের দেখা পেলেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব।

এরপর সমতায় ফিরতে দারুণ প্রচেষ্টা চালায় বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগও তৈরি হয়। শেষ ১০ মিনিট সিঙ্গাপুরের রক্ষণের কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশ। তবে গোলের দেখা মেলেনি। ৮২ মিনিটে মোরছালিনের কর্নার থেকে হেড নেন আল আমিন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরের লেগে বল বেড়িয়ে যায় বক্সের বাম পাস ঘেঁষে। এ সময় টানা তিনটি কর্নার পায় বাংলাদেশ। ৮৪ মিনিটে সাদের থ্রোয়ে তারিকের হেড খুঁজে পায়নি জাল। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলমুখের সামনে থেকে গোলে না মেরে আকাশে উড়িয়ে মারেন ফয়সাল আহমেদ ফাহিম। গোল মিস বাংলাদেশের। ৯৬ মিনিটে ইমনের কাছ পাওয়া বলে য়ে হামজার কোনাকুনি শট কাঁপায় বক্সের ডান পাস।

খেলার অন্তিম মুহূর্তে গোল পেতে পারত বাংলাদেশ। তবে পোস্টে লেগে বল যায় উপরে দিয়ে। মোরছালিনের শর্ট কর্নার থেকে বক্সের উড়িয়ে মারেন আল আমীন, গোলমুখের সামনে হেড নেন তারিক কাজি। তারিকের হেডে পোস্ট কাঁপিয়ে বেড়িয়ে যায় জালের উপর দিয়ে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়েন হামজা-তপুরা।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO