চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ঢাকা,মঙ্গলবার ১০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















