গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।আগুন লেগে ছয়টি ঝুট গুদাম পুড়ে গেছে।
সোমবার (৯ জুন) দুপুরে আগুনের সূত্রপাত হয়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আমবাগ লালঘাট ব্রিজ এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে আশপাশের আরও পাঁচটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনসেডের গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর,সোমবার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















