জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়েই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহার নামাজের জামাত শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং হাত মেলান। এ সময় প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের মঙ্গলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
ঢাকা,শনিবার ০৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















