ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমাড়ী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের ছেলে মাহিম (৮)।
এলাকাবাসী ভাষ্যমতে জানাযায়, ঘটনাস্থলে পৌছানোর পরই বিপরতি দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় । পরে হাইওয়ে পুলিশ বাকী দুইজনকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন ।
শৈলকূপা থানা ওসি জানান, দূর্ঘটনায় ৩ জন মারা গেছে । তার মধ্যে ১ জন শিশু ।স্থানীয় লোকজন মারফত জানতে পেরেছি ঈদের বাজার করতে তারা স্ব-পরিবারে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন । স্পটে পৌছানোর পর-পরই বিপরিত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় । পরে হাসপাতালে নেওয়ার পর পর বাবা ও মা মারা যায় । ট্রাকটি ধরার চেষ্টা চলছে ।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ০৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















