পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন এবং জনসমাগম ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে তা নিশ্চিত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর কাওরান বাজার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের আইন ও গনমাধ্যমে শাখার পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেকাব চৌধুরী।
সংবাদ সম্মেলনে র্যাবের ইন্তেকাব চৌধুরী বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল টাকা ছড়ানোর আশঙ্কায় থাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গোয়েন্দা নযর দাড়ি জোরদার করেছে। হাটে স্থাপিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের কন্ট্রোল রুমে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন, যেখানে সাধারন জনগণ সেবা নিতে পারবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) আইন ও গনমাধ্যমে শাখার পরিচালক ইন্তেকাব বলেন, শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রম এবং তাদের আইনের আওতায় আনতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। চুরি, ডাকাতি ছিনতাই, প্রতারণা, দালাল ,মলম পার্টি এবং অজ্ঞান পার্টি তৎপরতা রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মোতায়েন করেছে বিশেষ টহল ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য। একই সঙ্গে নারীদের উত্তপ্ত করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মোবাইল কোড চালানো হবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বুধবার ০৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















