বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
শনিবার (৩১ মে) সকাল ৮টায় ঢাকা ও চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লুতে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়।চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিজিএমইএর এবারের ৩৫টি পরিচালক লড়ছেন মোট ৭৬ প্রার্থী। নির্বাচনে ভোটার এক হাজার ৮৬৪ জন গার্মেন্ট মালিক। এর মধ্যে ঢাকার ভোটার এক হাজার ৫৬১ এবং চট্টগ্রামের ভোটার ৩০৩ জন। আগেরবার ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন।
নির্বাচনে ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ লড়ছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে ফোরাম ও সম্মিলিত পরিষদ। এই দুই প্যানেল ঢাকা ও চট্টগ্রামে সব পদেই প্রার্থী দিয়েছে। অন্য দিকে ঐক্য পরিষদ প্রার্থী দিয়েছে ছয় পদে।
চট্টগ্রাম,শনিবার ৩১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















