পুবাইলের রিসোর্টে মাধবদী ব্যবসায়ী খুন: প্রেমিকা বিথী ও পরিবারের বিরুদ্ধে মামলা

নরসিংদীর মাধবদী এলাকার কাপড় ব্যবসায়ী মোরশেদ মিয়াকে গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিকা বিথী আক্তার (২১) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী কামরুন্নাহার বাদী হয়ে গাজীপুর আদালতে একটি হত্যা মামলা (সিআর মামলা নং ১২২/২৫) দায়ের করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মে (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে বিথী আক্তার, মোরশেদ মিয়া, তার বন্ধু আবুল ও একজন গাড়িচালক একটি প্রাইভেটকারে করে গাজীপুরের পুবাইল এলাকায় শাহীন ফিসারিজ রিসোর্টে ঘুরতে যান। রিসোর্টে একটি কক্ষ ভাড়া নেওয়ার পর বিথী কৌশলে আবুল ও ড্রাইভারকে খাবার আনার জন্য টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

অভিযোগ অনুযায়ী, সেই সুযোগে বিথী ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ ও চেতনানাশক মিশিয়ে মোরশেদকে খাওয়ান। অজ্ঞান হওয়ার পর বিছানার চাদর দিয়ে তার হাত-পা বেঁধে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মোরশেদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দিয়ে রিসোর্ট ছাড়ার চেষ্টা করলে রিসোর্টের নিরাপত্তাকর্মীর সন্দেহ হয়। এরপর তিনি মোরশেদের বন্ধু ও ড্রাইভারকে খবর দেন। তারা এসে মোরশেদকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, মরদেহ বাড়িতে এনে দাফনের পর মোরশেদের বন্ধু ও ড্রাইভারের কাছ থেকে বিস্তারিত শুনে কামরুন্নাহার আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিথী, তার মা নার্গিস বেগম (৪৩), বড় বোন এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, নিহত মোরশেদ ও আসামিরা একই এলাকার হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে বিথীর সঙ্গে মোরশেদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিথী বিভিন্ন সময়ে মোরশেদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ধার নেয়। ওই টাকায় বিথীর মা নার্গিস বেগমের নামে গাজীপুরের মহিষাসুরা ইউনিয়নের বালুচর গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করা হচ্ছিল, যার সমস্ত ব্যয় মোরশেদ বহন করেন। নির্মাণকাজ চলাকালে মোরশেদ নিজেই বাড়ির দেয়ালে পানি দিতেন এবং বিথী সেখানে উপস্থিত থাকতেন। প্রতিবেশীদের প্রশ্নের জবাবে নার্গিস বেগম মোরশেদকে ‘ধর্মপুত্র’ হিসেবে পরিচয় দিতেন।

সম্প্রতি পারিবারিক বিষয়ে বিথীর সঙ্গে মোরশেদের বিরোধ দেখা দেয় এবং তাদের সম্পর্কের বিষয়টি মোরশেদের স্ত্রী জানার পর ঘন ঘন ঝগড়া হয়। একপর্যায়ে মোরশেদ নিজের দেওয়া টাকা ফেরত চাইলে বিথী ও তার পরিবার টাকা আত্মসাতের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হত্যার পর বিথী মোরশেদের পকেট থেকে মানিব্যাগ, নগদ ৮০ হাজার টাকা এবং একটি দামি স্মার্টফোন চুরি করে নিয়ে যান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে ।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুবাইলের রিসোর্টে মাধবদী ব্যবসায়ী খুন: প্রেমিকা বিথী ও পরিবারের বিরুদ্ধে মামলা

নরসিংদীর মাধবদী এলাকার কাপড় ব্যবসায়ী মোরশেদ মিয়াকে গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিকা বিথী আক্তার (২১) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী কামরুন্নাহার বাদী হয়ে গাজীপুর আদালতে একটি হত্যা মামলা (সিআর মামলা নং ১২২/২৫) দায়ের করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ মে (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে বিথী আক্তার, মোরশেদ মিয়া, তার বন্ধু আবুল ও একজন গাড়িচালক একটি প্রাইভেটকারে করে গাজীপুরের পুবাইল এলাকায় শাহীন ফিসারিজ রিসোর্টে ঘুরতে যান। রিসোর্টে একটি কক্ষ ভাড়া নেওয়ার পর বিথী কৌশলে আবুল ও ড্রাইভারকে খাবার আনার জন্য টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

অভিযোগ অনুযায়ী, সেই সুযোগে বিথী ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ ও চেতনানাশক মিশিয়ে মোরশেদকে খাওয়ান। অজ্ঞান হওয়ার পর বিছানার চাদর দিয়ে তার হাত-পা বেঁধে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মোরশেদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দিয়ে রিসোর্ট ছাড়ার চেষ্টা করলে রিসোর্টের নিরাপত্তাকর্মীর সন্দেহ হয়। এরপর তিনি মোরশেদের বন্ধু ও ড্রাইভারকে খবর দেন। তারা এসে মোরশেদকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, মরদেহ বাড়িতে এনে দাফনের পর মোরশেদের বন্ধু ও ড্রাইভারের কাছ থেকে বিস্তারিত শুনে কামরুন্নাহার আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিথী, তার মা নার্গিস বেগম (৪৩), বড় বোন এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, নিহত মোরশেদ ও আসামিরা একই এলাকার হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে বিথীর সঙ্গে মোরশেদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিথী বিভিন্ন সময়ে মোরশেদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ধার নেয়। ওই টাকায় বিথীর মা নার্গিস বেগমের নামে গাজীপুরের মহিষাসুরা ইউনিয়নের বালুচর গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করা হচ্ছিল, যার সমস্ত ব্যয় মোরশেদ বহন করেন। নির্মাণকাজ চলাকালে মোরশেদ নিজেই বাড়ির দেয়ালে পানি দিতেন এবং বিথী সেখানে উপস্থিত থাকতেন। প্রতিবেশীদের প্রশ্নের জবাবে নার্গিস বেগম মোরশেদকে ‘ধর্মপুত্র’ হিসেবে পরিচয় দিতেন।

সম্প্রতি পারিবারিক বিষয়ে বিথীর সঙ্গে মোরশেদের বিরোধ দেখা দেয় এবং তাদের সম্পর্কের বিষয়টি মোরশেদের স্ত্রী জানার পর ঘন ঘন ঝগড়া হয়। একপর্যায়ে মোরশেদ নিজের দেওয়া টাকা ফেরত চাইলে বিথী ও তার পরিবার টাকা আত্মসাতের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হত্যার পর বিথী মোরশেদের পকেট থেকে মানিব্যাগ, নগদ ৮০ হাজার টাকা এবং একটি দামি স্মার্টফোন চুরি করে নিয়ে যান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে ।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock