সচিবালয় আগামীকালের সকল আন্দোলন কর্মসুচী স্থগিত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী ,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাস,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো:মাহবুব-উল-আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আকতার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) এবং অতিরিক্ত সচিব(আইন অনুবিভাগ) এসময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ভূমি মন্ত্রলয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ তাঁরা আন্দোলনকারীদের সাথে বসেছেন তাদের কথা শুনেছেন। তাদের দাবী গুলো আগামীকাল সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন। এ অবস্থায় কর্মচারীরা আগামীকালের কর্মসূচি স্থগিত করেছেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের মনে রাখতে হবে আমরা সচিবালয়ে কাজ করি আমাদের আচরণ আইন বিধি অনুসরণ করে হওয়া উচিত। সচিবালয়তো আন্দোলনের কোনো প্রয়োজন নাই,আপনাদের কোনো কিছু বলার থাকলে আমাদের কাছে আসবেন কথা বলবেন। আপনারা,আমরা আলাদা কেউ নই। আপনাদের ছাড়া আমরা কাজ করতে পারবো না। গণঅভ্যূত্থানের পরের বাংলাদেশ আপনার, আমার,আমাদের সকলের। এই দেশকে আমরা সবাই মিলে গড়বো।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম এ সময় জানান, তাঁরা আগামীকাল কোনো কর্মসূচি পালন করবেন না। তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। একটি গোষ্ঠী ফায়দা লুটতে এই যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যেতে চাচ্ছেন, এব্যপারে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় আন্দোলনকারী নেতাদের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাদিউল কবির, নজরুল ইসলাম।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজসহ টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। নিজেদের দপ্তর ছেড়ে বিপুলসংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা,মঙ্গলবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয় আগামীকালের সকল আন্দোলন কর্মসুচী স্থগিত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী ,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাস,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো:মাহবুব-উল-আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আকতার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) এবং অতিরিক্ত সচিব(আইন অনুবিভাগ) এসময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ভূমি মন্ত্রলয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ তাঁরা আন্দোলনকারীদের সাথে বসেছেন তাদের কথা শুনেছেন। তাদের দাবী গুলো আগামীকাল সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন। এ অবস্থায় কর্মচারীরা আগামীকালের কর্মসূচি স্থগিত করেছেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের মনে রাখতে হবে আমরা সচিবালয়ে কাজ করি আমাদের আচরণ আইন বিধি অনুসরণ করে হওয়া উচিত। সচিবালয়তো আন্দোলনের কোনো প্রয়োজন নাই,আপনাদের কোনো কিছু বলার থাকলে আমাদের কাছে আসবেন কথা বলবেন। আপনারা,আমরা আলাদা কেউ নই। আপনাদের ছাড়া আমরা কাজ করতে পারবো না। গণঅভ্যূত্থানের পরের বাংলাদেশ আপনার, আমার,আমাদের সকলের। এই দেশকে আমরা সবাই মিলে গড়বো।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম এ সময় জানান, তাঁরা আগামীকাল কোনো কর্মসূচি পালন করবেন না। তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। একটি গোষ্ঠী ফায়দা লুটতে এই যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যেতে চাচ্ছেন, এব্যপারে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় আন্দোলনকারী নেতাদের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাদিউল কবির, নজরুল ইসলাম।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজসহ টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। নিজেদের দপ্তর ছেড়ে বিপুলসংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা,মঙ্গলবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock