রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন: দুই মোটরসাইকেল আরোহী আশফাক রহমান ও আসিফ মাহমুদ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী-কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে।
ঢাকা,রোববার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















