পথচারী এবং সেইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর রোডক্র্যাশে নিহতের সংখ্যার মধ্যে ৫০% এর বেশি পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় যানজট একটি মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে দৈনিক ব্যাপকভাবে কর্মঘণ্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।

রবিবার (১৮ মে) ৮ম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালীন একথা বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।

বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে অকালমৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ প্রতি দু’বছর পর সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে থাকে। এবার সপ্তাহটির প্রতিপাদ্য- জীবনের জন্য সড়ক : হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। এসময় তিনি বলেন- আমাদের সকলের হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এতে যেমন স্বাস্থ্যের উপকার হয় তেমনি পরিবেশ ভালো থাকে। এছাড়াও চিকিৎসা ব্যয় এবং রোডক্র্যাশ হ্রাস হয়। এজন্য সকল সরকারি-বেসরকারি সেক্টর এবং তরুণদের একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বলেন, সরকারের স্ট্রাটেজিক পরিকল্পনার মধ্যে হাঁটা এবং সাইকেল চালানো বান্ধব পরিবেশ তৈরি করার বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন ও বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সভাপতি ইফতিখার আহমেদ সাকিব। এসময় স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা।

অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণ সদস্যরা প্রধান অতিথির হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দাবি সংক্রান্ত স্বারকলিপি প্রদান করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পথচারী এবং সেইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর রোডক্র্যাশে নিহতের সংখ্যার মধ্যে ৫০% এর বেশি পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় যানজট একটি মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে দৈনিক ব্যাপকভাবে কর্মঘণ্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।

রবিবার (১৮ মে) ৮ম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালীন একথা বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।

বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে অকালমৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ প্রতি দু’বছর পর সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে থাকে। এবার সপ্তাহটির প্রতিপাদ্য- জীবনের জন্য সড়ক : হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। এসময় তিনি বলেন- আমাদের সকলের হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এতে যেমন স্বাস্থ্যের উপকার হয় তেমনি পরিবেশ ভালো থাকে। এছাড়াও চিকিৎসা ব্যয় এবং রোডক্র্যাশ হ্রাস হয়। এজন্য সকল সরকারি-বেসরকারি সেক্টর এবং তরুণদের একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বলেন, সরকারের স্ট্রাটেজিক পরিকল্পনার মধ্যে হাঁটা এবং সাইকেল চালানো বান্ধব পরিবেশ তৈরি করার বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন ও বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সভাপতি ইফতিখার আহমেদ সাকিব। এসময় স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা।

অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণ সদস্যরা প্রধান অতিথির হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দাবি সংক্রান্ত স্বারকলিপি প্রদান করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock