রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা কালি মন্দির পর্যন্ত উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















