জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার (১৪ মে) দিন রেখেছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ইসির পক্ষে শুনানি করেছেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
ঢাকা,মঙ্গলবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















