স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,র্যাবকে পূনগঠন করা হবে।র্যাবকে পূনগঠন করতে একটি কমিটি গঠন করা হয়েছে।একই সঙ্গে পুলিশের হাতে কোন মারনস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের বিশেষায়িত বাহিনী
র্যাবের অন্য পূর্ণগঠন কিভাবে করা হবে, যে নামে আছে সেটাই থাকবে কিনা ইউনিফর্ম যা আছে তা বা একই ফোর্স থাকবে কিনা এবং বাহিনী কিভাবে সংঘটিত হবে সেজন্য কমিটি গঠন করা হয়েছে। একজন উপদেষ্টা নেতৃত্বে পাঁচ হতে ছয় সদস্যের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনীর প্রধানদেরও এ কমিটিতে সদস্য করা হয়েছে। প্রয়োজনে আরো সদস্য নিতে পারবে কমিটি। প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি খোদা বখস চৌধুরীর নেতৃত্বেও আরেকটি কমিটি করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, পুলিশের হাতে কোন মারণাস্ত্র থাকবে হবে না। তাদের কাছে বর্তমানে যেসব অস্ত্র আছে সেগুলো নিয়ে নেওয়া হবে বা তাদের জমা দিতে হবে। তবে বাংলাদেশ পুলিশের বিশেষায়িতদল আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) হাতে মারণাস্ত্র থাকবে।
এই বাহিনীর কাজ কিন্তু অন্য পুলিশ থেকে একটু আলাদা। সেজন্য তাদের হাতে মারণাস্ত্র থাকবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ১২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















