নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরামের ওপর দুর্বৃত্তদের হামলা।

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এরইমধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এ বিষয়ে সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন জন দুর্বৃত্ত ধারালো চাপাতি বের করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদেরও হত্যা চেষ্টায় চপাতি দিয়ে আঘাত করতে চাইলে তা প্রতিহত করার চেষ্টা করি। পরে তারা বিভিন্ন ধরনের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে দৌড়ে চলে যায়। হামলার সময় তার সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও ভাগনি অবস্থান করছিল।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ১০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরামের ওপর দুর্বৃত্তদের হামলা।

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এরইমধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এ বিষয়ে সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন জন দুর্বৃত্ত ধারালো চাপাতি বের করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদেরও হত্যা চেষ্টায় চপাতি দিয়ে আঘাত করতে চাইলে তা প্রতিহত করার চেষ্টা করি। পরে তারা বিভিন্ন ধরনের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে দৌড়ে চলে যায়। হামলার সময় তার সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও ভাগনি অবস্থান করছিল।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ১০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO