আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক হাসনাত আব্দুল্লাহর

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ ডাক দেন হাসনাত।

রাত ১০টা থেকে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
হাসনাত তার ফেসবুকে বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে ‘

তিনি আরও বলেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই। ’

ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধকরণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, আওয়ামী লীগ কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়ালে দেশে ফের রক্তপাত হবে, গুম-খুনের ঘটনা ঘটবে। যে কারণে, সময় থাকতে দলটিকে নিষিদ্ধ করা জরুরি।

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে আওয়ামী লীগপন্থী অপরাধীদের ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগ তোলেন হাসনাত। তিনি বলেন, ‘খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত জামিন দেয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও তা শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবে?

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আরও লেখেন, ‘তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?’
ঢাকা,বৃহস্পতিবার ০৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক হাসনাত আব্দুল্লাহর

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ ডাক দেন হাসনাত।

রাত ১০টা থেকে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
হাসনাত তার ফেসবুকে বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে ‘

তিনি আরও বলেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই। ’

ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধকরণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, আওয়ামী লীগ কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়ালে দেশে ফের রক্তপাত হবে, গুম-খুনের ঘটনা ঘটবে। যে কারণে, সময় থাকতে দলটিকে নিষিদ্ধ করা জরুরি।

এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে আওয়ামী লীগপন্থী অপরাধীদের ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগ তোলেন হাসনাত। তিনি বলেন, ‘খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত জামিন দেয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও তা শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবে?

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আরও লেখেন, ‘তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?’
ঢাকা,বৃহস্পতিবার ০৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO