রাজধানীর পুরানা পল্টন এলাকায় সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।
ঢাকা,শনিবার ০৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















