দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।

ঢাকা মহানগরের মানিক মিয়া এভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮ জন গাড়ি চালককে সতর্ক করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়, যেখানে এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে ১২টি মামলায় ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হচ্ছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬৮টি মামলার মাধ্যমে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৩১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও, মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।

ঢাকা মহানগরের মানিক মিয়া এভিনিউ ও শেরে বাংলানগর এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৮ জন গাড়ি চালককে সতর্ক করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়, যেখানে এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনী জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

অন্যদিকে পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে ১২টি মামলায় ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হচ্ছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO