ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে প্রেসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসকে বলা হয়েছে। আদালতের আদেশে ও আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা,রোববার ২৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















