নরসিংদীর মাধবদী পৌরসভার রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে পৌরবাসী

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ছোট মাধবদী মহল্লায় সাবেক পৌর কমিশনার পরিমল ঘোষ এর বাড়ির সামনের রাস্তাটি খানাখন্দে ও ময়লা পানি জমে দীর্ঘদিন যাবৎ অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবু নিরুপায় হয়ে স্থানীয়রা এটা দিয়েই যাতায়াতে বাধ্য হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এটার অবস্থা দেখলে বোঝার উপায় নেই যে ১ম শ্রেণীর একটি পৌরসভার রাস্তা এটা। অজোপাড়া গাঁয়ের কোনো মাটির রাস্তাও এর চেয়ে অনেক ভালো । এই রাস্তাটি দিয়ে বর্তমানে রিকশা, ভ্যান, বাইসাইকেল চলাচলেরও অনুপযোগী। এই রাস্তায় ছোটখাটো যানবাহন চলাচল তো দূরের কথা এই রাস্তায় পায়ে হেঁটে মানুষ চলাই দায়৷ এই রাস্তা দিয়ে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা সামান্য বৃষ্টিতেই ঘরবন্দী হয়ে পড়েন। এতে ব্যাহত হয় কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত।

দীর্ঘ ২০ বছরেও পৌরসভার পক্ষ থেকে এতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেয়া হয়নি স্থানীয় উদ্যোগেও মেরামত করার কোনো উদ্যোগ। তবে পৌরসভার পক্ষ থেকে এএকাধিকবার সংস্কারের উদ্যোগ নেয়া হলেও শুধু মাপঝোখের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল।

এখানে বাংলায় প্রচলিত “বাতির নিচে অন্ধকার” প্রবাদটি যেন বাস্তব হয়ে দেখা দিয়েছে। পৌরসভার প্রভাবশালী এবং দীর্ঘসময় ক্ষমতায় থাকা একজন কাউন্সিলরের বাড়ির রাস্তা হওয়া সত্ত্বেও এটা অবহেলিতই রয়ে গেছে।

স্থানীয়রা জানান, পৌরসভার ১ নং ওয়ার্ড (ছোট মাধবদীর) এর সাবেক কমিশনার পরিমল ঘোষ মাধবদী পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে কাউন্সিলর ও দুই মেয়াদে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও নিজ বাড়ির রাস্তাটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে চরম হতাশ ও ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলেন, দূর থেকে দেখলে বোঝার উপায় থাকে না এটি রাস্তা নাকি খাল। এই রাস্তার দিকে তাকালে মনে হয় আমরা পৌরসভার বাইরে বসবাস করি। খড়া মৌসুমে কিছুটা ভালো থাকলেও বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। একটু বৃষ্টি হলেই এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে যাতায়াতে সবাইকে পড়তে হয় চরম দুর্ভোগে। বৃষ্টির আবদ্ধ জল, ড্রেনের ময়লা পানি ও রাস্তার ময়লা-আবর্জনা মিশে যায়। দূষিত এ জলের মধ্যে চলাচলের জন্য পথচারীরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। আর এসব জমে থাকা পানিতেই মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, পৌরসভার এই রাস্তার তুলনায় গ্রামের মাটির রাস্তা অনেক ভাল।

এমতাবস্থায়, অবিলম্বে স্থানীয়রা রাস্তাটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মাধবদী পৌরসভার রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে পৌরবাসী

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ছোট মাধবদী মহল্লায় সাবেক পৌর কমিশনার পরিমল ঘোষ এর বাড়ির সামনের রাস্তাটি খানাখন্দে ও ময়লা পানি জমে দীর্ঘদিন যাবৎ অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবু নিরুপায় হয়ে স্থানীয়রা এটা দিয়েই যাতায়াতে বাধ্য হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এটার অবস্থা দেখলে বোঝার উপায় নেই যে ১ম শ্রেণীর একটি পৌরসভার রাস্তা এটা। অজোপাড়া গাঁয়ের কোনো মাটির রাস্তাও এর চেয়ে অনেক ভালো । এই রাস্তাটি দিয়ে বর্তমানে রিকশা, ভ্যান, বাইসাইকেল চলাচলেরও অনুপযোগী। এই রাস্তায় ছোটখাটো যানবাহন চলাচল তো দূরের কথা এই রাস্তায় পায়ে হেঁটে মানুষ চলাই দায়৷ এই রাস্তা দিয়ে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা সামান্য বৃষ্টিতেই ঘরবন্দী হয়ে পড়েন। এতে ব্যাহত হয় কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত।

দীর্ঘ ২০ বছরেও পৌরসভার পক্ষ থেকে এতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেয়া হয়নি স্থানীয় উদ্যোগেও মেরামত করার কোনো উদ্যোগ। তবে পৌরসভার পক্ষ থেকে এএকাধিকবার সংস্কারের উদ্যোগ নেয়া হলেও শুধু মাপঝোখের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল।

এখানে বাংলায় প্রচলিত “বাতির নিচে অন্ধকার” প্রবাদটি যেন বাস্তব হয়ে দেখা দিয়েছে। পৌরসভার প্রভাবশালী এবং দীর্ঘসময় ক্ষমতায় থাকা একজন কাউন্সিলরের বাড়ির রাস্তা হওয়া সত্ত্বেও এটা অবহেলিতই রয়ে গেছে।

স্থানীয়রা জানান, পৌরসভার ১ নং ওয়ার্ড (ছোট মাধবদীর) এর সাবেক কমিশনার পরিমল ঘোষ মাধবদী পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে কাউন্সিলর ও দুই মেয়াদে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও নিজ বাড়ির রাস্তাটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে চরম হতাশ ও ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বলেন, দূর থেকে দেখলে বোঝার উপায় থাকে না এটি রাস্তা নাকি খাল। এই রাস্তার দিকে তাকালে মনে হয় আমরা পৌরসভার বাইরে বসবাস করি। খড়া মৌসুমে কিছুটা ভালো থাকলেও বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। একটু বৃষ্টি হলেই এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে যাতায়াতে সবাইকে পড়তে হয় চরম দুর্ভোগে। বৃষ্টির আবদ্ধ জল, ড্রেনের ময়লা পানি ও রাস্তার ময়লা-আবর্জনা মিশে যায়। দূষিত এ জলের মধ্যে চলাচলের জন্য পথচারীরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। আর এসব জমে থাকা পানিতেই মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, পৌরসভার এই রাস্তার তুলনায় গ্রামের মাটির রাস্তা অনেক ভাল।

এমতাবস্থায়, অবিলম্বে স্থানীয়রা রাস্তাটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock