কিশোরগঞ্জে ১৫ মাসে ১৯ ট্রান্সফরমান চুরি , চুরি যাওয়া তাঁর নিজেই খুজে বের করলেন কৃষক

উপজেলায় সেচ এলাকা থেকে পল্লী বিদ্যূতের ট্রান্সফরমার , সেচ পাম্পের সংযোগের তাঁর ও সেচ পাম্প চরির ঘটনা বেড়েই চলছে। গত ১৫ মাসে ১৯ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনী পুলিশ। ইরি বোরো আবাদ মৌসুমে এমন চুরির ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
বৃহস্পতিবার দুই কৃষকের সেচ পাম্পের ৫৭০ গজ তাঁর ও সেচ পাম্প চুরি করে নিয়ে যায় চোরেরা। কৃষকরা বিষয়টি পুলিশকে অবগত না করে নিজেরাই চুরি যাওয়া তাঁর ও সেচ পাম্পের খোঁজ করতে থাকে।
সর্বশেষ বুধবার রাত দশটার দিকে উপজেলা মোড়ের মেসার্স সততা ইলেকট্রিকে চুরি যাওয়া তাঁর দেখতে পেয়ে কৃষকরা তাঁর উদ্ধারের জন্য পুশিলকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া ৫৭০ গজ তাঁর উদ্ধারসহ ওই দোকানের মালিক চোরের হোতা আলি হোসেনকে থানায় নিয়ে আসে। পরে আলী হোসেনের দেয়া তথ্য অনুযায়ী পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে লায়ন মিয়াকে গ্রেফতার করে। পরে অজ্ঞাত কারনে গভীর রাতে পুলিশ চোরের হোতা আলী হোসেনকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
পল্লী বিদ্যুতের কিশোরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ নুরুজ্জামান মিয়া বলেন, গত ২০২৪ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১৯ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২০ লাখ টাকা। একটি ট্রান্সফরমার চুরি হলে কমপক্ষে একশ থেকে দুইশ কৃষকের সেচ দিতে সমস্যা হয়ে পরে। সেচ মৌসুমে কৃষকদের সেচপাম্প ও ট্রান্সফরমার চুরি হলে ওই জায়গায় নতুন করে ট্রান্সফরমার বসাতে গেলে কৃষকদের অনেক কষ্ট হয়। চুরি যাওয়া সেচ পাম্প ও ট্রান্সফরমার উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছেন প্রশ্ন করলে তিনি বলেন, কৃষকদের পাশাপাশি পল্লী বিদ্যুতের লোকজন বাদী হয়ে থানায় অভিযোগ ও এজাহার দায়ের করলেও কোন ফল হয়না। শেষমেষ উপজেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হয়।
পুটিমারী ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম ও আনারুল ইসলাম বলেন, প্রতিবছর চোরেরা কৃষকের হাজার হাজার গজ সেচ পাম্পের তাঁর চুরি করে নিয়ে যায়। থানায় অভিযোগ দিয়ে কোন কাজ হয়না তাই নিজে নিজেই চুরি যাওয়া তাঁরের খোঁজ করতে থাকি। গত বুধবার রাতে কৌশলে উপজেলা মোড়ের সততা ইলেকট্রিক এ গিয়ে তাঁর কিনতে চাইলে দোকানদার আমাদের চুরি যাওয়া তারই আমাদের দেখান। আমরা আমাদের তাঁরগুলো চিনতে পাই। কারন আমরা ওই তাঁরগুলো কিছুদিন আগে ৩৫ হাজার টাকায় ক্রয় করেছিলাম। পরে বিষয়টি পুলিশকে অবগত করি।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সেচ পাম্পের বৈদ্যুতিক তাঁর চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। চোরের হোতা আলী হোসেনকে রাতেই ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার অধিক তদন্তের জন্য ও তাঁর বিরুদ্ধে বাদীর কোন ধরনের অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। চুরি করা ও চুরি যাওয়া মাল ক্রয় করা দুটোই সমান অপরাধ কিনা প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন কিছু বলতে চাননি।
শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ,(নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জ
নীলফামারী,বৃহস্পতিবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ১৫ মাসে ১৯ ট্রান্সফরমান চুরি , চুরি যাওয়া তাঁর নিজেই খুজে বের করলেন কৃষক

উপজেলায় সেচ এলাকা থেকে পল্লী বিদ্যূতের ট্রান্সফরমার , সেচ পাম্পের সংযোগের তাঁর ও সেচ পাম্প চরির ঘটনা বেড়েই চলছে। গত ১৫ মাসে ১৯ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনী পুলিশ। ইরি বোরো আবাদ মৌসুমে এমন চুরির ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
বৃহস্পতিবার দুই কৃষকের সেচ পাম্পের ৫৭০ গজ তাঁর ও সেচ পাম্প চুরি করে নিয়ে যায় চোরেরা। কৃষকরা বিষয়টি পুলিশকে অবগত না করে নিজেরাই চুরি যাওয়া তাঁর ও সেচ পাম্পের খোঁজ করতে থাকে।
সর্বশেষ বুধবার রাত দশটার দিকে উপজেলা মোড়ের মেসার্স সততা ইলেকট্রিকে চুরি যাওয়া তাঁর দেখতে পেয়ে কৃষকরা তাঁর উদ্ধারের জন্য পুশিলকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া ৫৭০ গজ তাঁর উদ্ধারসহ ওই দোকানের মালিক চোরের হোতা আলি হোসেনকে থানায় নিয়ে আসে। পরে আলী হোসেনের দেয়া তথ্য অনুযায়ী পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে লায়ন মিয়াকে গ্রেফতার করে। পরে অজ্ঞাত কারনে গভীর রাতে পুলিশ চোরের হোতা আলী হোসেনকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
পল্লী বিদ্যুতের কিশোরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ নুরুজ্জামান মিয়া বলেন, গত ২০২৪ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১৯ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২০ লাখ টাকা। একটি ট্রান্সফরমার চুরি হলে কমপক্ষে একশ থেকে দুইশ কৃষকের সেচ দিতে সমস্যা হয়ে পরে। সেচ মৌসুমে কৃষকদের সেচপাম্প ও ট্রান্সফরমার চুরি হলে ওই জায়গায় নতুন করে ট্রান্সফরমার বসাতে গেলে কৃষকদের অনেক কষ্ট হয়। চুরি যাওয়া সেচ পাম্প ও ট্রান্সফরমার উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছেন প্রশ্ন করলে তিনি বলেন, কৃষকদের পাশাপাশি পল্লী বিদ্যুতের লোকজন বাদী হয়ে থানায় অভিযোগ ও এজাহার দায়ের করলেও কোন ফল হয়না। শেষমেষ উপজেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হয়।
পুটিমারী ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম ও আনারুল ইসলাম বলেন, প্রতিবছর চোরেরা কৃষকের হাজার হাজার গজ সেচ পাম্পের তাঁর চুরি করে নিয়ে যায়। থানায় অভিযোগ দিয়ে কোন কাজ হয়না তাই নিজে নিজেই চুরি যাওয়া তাঁরের খোঁজ করতে থাকি। গত বুধবার রাতে কৌশলে উপজেলা মোড়ের সততা ইলেকট্রিক এ গিয়ে তাঁর কিনতে চাইলে দোকানদার আমাদের চুরি যাওয়া তারই আমাদের দেখান। আমরা আমাদের তাঁরগুলো চিনতে পাই। কারন আমরা ওই তাঁরগুলো কিছুদিন আগে ৩৫ হাজার টাকায় ক্রয় করেছিলাম। পরে বিষয়টি পুলিশকে অবগত করি।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সেচ পাম্পের বৈদ্যুতিক তাঁর চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। চোরের হোতা আলী হোসেনকে রাতেই ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার অধিক তদন্তের জন্য ও তাঁর বিরুদ্ধে বাদীর কোন ধরনের অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। চুরি করা ও চুরি যাওয়া মাল ক্রয় করা দুটোই সমান অপরাধ কিনা প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন কিছু বলতে চাননি।
শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ,(নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জ
নীলফামারী,বৃহস্পতিবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock