সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা জমি জব্দ ও ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার ও গাড়ি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে, রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১ ব্যাংক হিসাব, নয়টি শেয়ার ও দুটি গাড়ি ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে আট কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি হিসাবে আছে দুই কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা রয়েছে। নয়টি শেয়ার ও দুটি গাড়ি মূল্য দেওয়া হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।

মালবিকা মুনশির রয়েছে, রাজধানীর গুলশানের একটি জমি, একটি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের চার কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি টিপু মুনশি পাবলিক সার্জেন্ট হিসেবে দায়িত্বে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৯০ লাখ, ২৭ হাজার ৬১২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আসামিদের নামীয় ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ হওয়া আবশ্যক।

শুনানি শেষে বিচারক স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাবসহ অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন।
ঢাকা,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা জমি জব্দ ও ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার ও গাড়ি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে, রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১ দশমিক ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১ ব্যাংক হিসাব, নয়টি শেয়ার ও দুটি গাড়ি ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে আট কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি হিসাবে আছে দুই কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা রয়েছে। নয়টি শেয়ার ও দুটি গাড়ি মূল্য দেওয়া হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।

মালবিকা মুনশির রয়েছে, রাজধানীর গুলশানের একটি জমি, একটি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের চার কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি টিপু মুনশি পাবলিক সার্জেন্ট হিসেবে দায়িত্বে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৯০ লাখ, ২৭ হাজার ৬১২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আসামিদের নামীয় ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির কারণ রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ হওয়া আবশ্যক।

শুনানি শেষে বিচারক স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাবসহ অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন।
ঢাকা,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO