পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মো. মিজান শেখ, আতিক হাছান ওরফে দিলু শেখ, সুরাইয়া ওরফে কেয়া, মো. সারোয়ার হোসেন ওরফে ছারোয়ার হোসেন ও মো. রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদি।
এর মধ্যে রবিউল ইসলাম ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রবিউল ইসলামই দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান।অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আন্নাফী ও মাইশা জামিনে আছেন। তাদের বিচার শিশু আদালতে চলছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















