বাংলা নববর্ষ ও বর্ষবরণ কলাপাড়ায় কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলা

এমনিতেই মসৃণ ছাল, তার ওপর মাখিয়ে দেওয়া হয়েছে তেল। কলাগাছ বেয়ে উঠতেই ফের নিচে নেমে যাচ্ছেন প্রতিযোগীরা। বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসন মাঠে প্রায় ১৫ ফুট উচ্চতার কলাগাছে তেল মাখিয়ে দেয় আয়োজক কর্তৃপক্ষ। পরে একের পর এক প্রতিযোগী সেই কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলায় মেতে ওঠেন। এতে কমপক্ষে ৫ জন প্রতিযোগী অংশ নেন।
এছাড়া বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠিত হয় হাডুডু, হাড়ি ভাঙ্গা ও হাস ধরা প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সী নারী-পুরুষের। এসব কিছুর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরন উদযাপনে আসা খোকন মন্ডল বলেন, এসব খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী।
কিন্তু কালের বিবর্তনে এখন হাড়িয়ে যেতে বসেছে। এমন আয়োজন প্রশংসার
দাবি রাখে।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এসকে রঞ্জন বলেন, বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে আমাদের ক্লাবের পক্ষ থেকে পান্তা-ইলিশ উৎসব আয়োজন করেছিলাম। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেয় বর্ষবরনের শোভাযাত্রায়। তবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু, হাড়ি ভাঙ্গা, পুকুর থেকে হাস ধরা ও কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলা দেখে দর্শকও অনেক আনন্দ পেয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ ও বর্ষবরণ কলাপাড়ায় কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলা

এমনিতেই মসৃণ ছাল, তার ওপর মাখিয়ে দেওয়া হয়েছে তেল। কলাগাছ বেয়ে উঠতেই ফের নিচে নেমে যাচ্ছেন প্রতিযোগীরা। বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসন মাঠে প্রায় ১৫ ফুট উচ্চতার কলাগাছে তেল মাখিয়ে দেয় আয়োজক কর্তৃপক্ষ। পরে একের পর এক প্রতিযোগী সেই কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলায় মেতে ওঠেন। এতে কমপক্ষে ৫ জন প্রতিযোগী অংশ নেন।
এছাড়া বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠিত হয় হাডুডু, হাড়ি ভাঙ্গা ও হাস ধরা প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সী নারী-পুরুষের। এসব কিছুর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরন উদযাপনে আসা খোকন মন্ডল বলেন, এসব খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী।
কিন্তু কালের বিবর্তনে এখন হাড়িয়ে যেতে বসেছে। এমন আয়োজন প্রশংসার
দাবি রাখে।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এসকে রঞ্জন বলেন, বাংলা নববর্ষ ও বর্ষবরণ উপলক্ষে আমাদের ক্লাবের পক্ষ থেকে পান্তা-ইলিশ উৎসব আয়োজন করেছিলাম। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেয় বর্ষবরনের শোভাযাত্রায়। তবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু, হাড়ি ভাঙ্গা, পুকুর থেকে হাস ধরা ও কলাগাছ বেয়ে কলসি নামানোর খেলা দেখে দর্শকও অনেক আনন্দ পেয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock