রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়।
এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
দুই কলেজের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার এসআই তানভীর বলেন, ঘটনাস্থলে আমাদের থানার বেশ কয়েকটি টিম আছে। এছাড়াও সেখানে ডিসি স্যার আছেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















