খিলগাঁওয়ে আপন কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল আটক ২

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজ’-এর সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে ভাইরা হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে কফিশপটির দুই কর্মীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।

তিনি বলেন, ঘটনাটি গত ১১ এপ্রিলের, আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কফিশপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে। ওসির ভাষ্যমতে, ভিডিওতে তরুণীকে যিনি লাঠি দিয়ে মারছিলেন, তিনি শুভ।

এই ঘটনার তারিখ ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ তাকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসি আরও জানান, যদি তরুণী বা তার অভিভাবককে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুভর বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করছেন এবং জড়িতদের শাস্তি দাবি করছেন।
ঢাকা,সোমবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে আপন কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল আটক ২

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজ’-এর সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে ভাইরা হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে কফিশপটির দুই কর্মীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।

তিনি বলেন, ঘটনাটি গত ১১ এপ্রিলের, আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কফিশপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে। ওসির ভাষ্যমতে, ভিডিওতে তরুণীকে যিনি লাঠি দিয়ে মারছিলেন, তিনি শুভ।

এই ঘটনার তারিখ ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ তাকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসি আরও জানান, যদি তরুণী বা তার অভিভাবককে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুভর বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করছেন এবং জড়িতদের শাস্তি দাবি করছেন।
ঢাকা,সোমবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock