নরসিংদীতে জুলাই আন্দোলনে গুলি: অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেফতার

জুলাই-আগস্টে নরসিংদীতে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।প্রসিকিউটর তামীম জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।

গতকাল রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য রাঙামাটিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বাণ চৌধুরীকে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়।

৩০তম বিসিএসের কর্মকর্তা অনির্বাণ চৌধুরী ২০২২ সালের সেপ্টেম্বরে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন এবং গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সেখানে কর্মরত ছিলেন। গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন এবং বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদীতে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পুলিশের গুলিতে তার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও গুলি ছোড়া হয়। এতে আরও একজন নিহত হন।

জুলাই আন্দোলনে এই জেলাতেই শহিদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ঢাকা,সোমবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে জুলাই আন্দোলনে গুলি: অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেফতার

জুলাই-আগস্টে নরসিংদীতে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।প্রসিকিউটর তামীম জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।

গতকাল রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য রাঙামাটিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বাণ চৌধুরীকে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়।

৩০তম বিসিএসের কর্মকর্তা অনির্বাণ চৌধুরী ২০২২ সালের সেপ্টেম্বরে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন এবং গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সেখানে কর্মরত ছিলেন। গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন এবং বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদীতে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পুলিশের গুলিতে তার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও গুলি ছোড়া হয়। এতে আরও একজন নিহত হন।

জুলাই আন্দোলনে এই জেলাতেই শহিদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ঢাকা,সোমবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock