চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখী উৎসব উদযাপনের মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু যুবক স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, আমাদের প্রাথমিক ধারণা দ্বন্দ্ব থেকে ডিসি হিলে ভাংচুরের ঘটনা ঘটেছে। ছয়জনকে আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, ডিসি হিলে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন ঘিরে মঞ্চ তৈরি করা হয়েছিল। পুরো ডিসি হিলে নানা সাজসজ্জা করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক প্রবেশ করে মঞ্চ থেকে শুরু করে সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে।এমন ঘটনার পর আগামীকালের বৈশাখীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম,রোববার ১৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















