রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, এটি হালকা ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।
গোলাম মোস্তফা আরও জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১০৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে।
ঢাকা,শুক্রবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















