গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে প্রেস সচিব এ সব কথা জানান ৷
তিনি বলেন, সোমবার বিক্ষোভ চলাকালীন ভাঙচুর ও দোকানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে দশটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা,বুধবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















