খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৯০০ জনের নামে তিনটি মামলা

খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পৃথক এ তিনটি মামলায় কমপক্ষে ২৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

বুধবার (৯ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শো-রুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১২/১৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া কেএফসির ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭/৮শ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। অনুরূপভাবে ডমিনো’স পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭/৮শ জনকে আসামি করা হয়েছে।

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো-রুমে হামলা ও লুটপাট করা হয়।

বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো-রুম থেকে জুতা লুটপাট করা হয়।
খুলনা,বুধবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৯০০ জনের নামে তিনটি মামলা

খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পৃথক এ তিনটি মামলায় কমপক্ষে ২৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

বুধবার (৯ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শো-রুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১২/১৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া কেএফসির ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭/৮শ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। অনুরূপভাবে ডমিনো’স পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭/৮শ জনকে আসামি করা হয়েছে।

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো-রুমে হামলা ও লুটপাট করা হয়।

বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালায়। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো-রুম থেকে জুতা লুটপাট করা হয়।
খুলনা,বুধবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock