পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তার (৩০) কে তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ। নিখোজের ৪ দিন পর শনিবার রাত ১ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের দিন ওই গৃহবধুর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে একটি অপহরন মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভীর করে শত শত মানুষ।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ০৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















