রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত

রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে আয়েশা খান মনি (৪৫) নামে এক নারী তার দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।তিনি ২ সন্তানের জননী।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আয়শা খানম মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।নিহতের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবী আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়শা। এ সময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

নিহতের স্বজনরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এরআগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবী আয়শা খানমের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদের স্ত্রীর সঙ্গে কারো কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করত মাসুদ। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।

জানা যায়, নিহতের স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তার মেয়ে মিথিলা (২২) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে আর ছেলে মাহদি হাসান মাফি (১৯) বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,রোববার ০৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত

রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে আয়েশা খান মনি (৪৫) নামে এক নারী তার দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।তিনি ২ সন্তানের জননী।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আয়শা খানম মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।নিহতের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবী আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়শা। এ সময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

নিহতের স্বজনরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এরআগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবী আয়শা খানমের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদের স্ত্রীর সঙ্গে কারো কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করত মাসুদ। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।

জানা যায়, নিহতের স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তার মেয়ে মিথিলা (২২) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে আর ছেলে মাহদি হাসান মাফি (১৯) বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,রোববার ০৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO