স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, স্যার ও ভাবি স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। এক সপ্তাহ পর বিএনপির মহাসচিব দেশে ফিরবেন।
ঢাকা,রোববার ০৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















