বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার

রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিন তরুণকে গ্রেফতার করেছেন র‌্যাব-৩ এর সদস্যরা।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

গ্রেফতার তিনজন হলেন: বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান (২৫), বরিশাল সদ উপজেলার বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে রাইসুল ইসলাম (২১) ও একই উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে কাউসার হোসেন (২১)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত বুধবার রাতে রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়।অবশেষে ঘটনার দিন দিবাগত রাতে মেরাদিয়া থেকে প্রধান অভিযুক্ত জিশানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে বেইলি রোড থেকে রাইসুলকে এবং গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থা নিতে তিনজনকেই রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রাজধানীর বনশ্রীতে রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ করায় তার ভাই রিশাদকে মারধর ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ করেছেন ইংরেজি দৈনিক নিউ এইজের এ সাংবাদিক।ভুক্তভোগী অভিযোগ করেন, বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়।

এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী।
ঢাকা,বৃহস্পতিবার ০৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার

রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিন তরুণকে গ্রেফতার করেছেন র‌্যাব-৩ এর সদস্যরা।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

গ্রেফতার তিনজন হলেন: বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান (২৫), বরিশাল সদ উপজেলার বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে রাইসুল ইসলাম (২১) ও একই উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে কাউসার হোসেন (২১)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত বুধবার রাতে রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়।অবশেষে ঘটনার দিন দিবাগত রাতে মেরাদিয়া থেকে প্রধান অভিযুক্ত জিশানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে বেইলি রোড থেকে রাইসুলকে এবং গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থা নিতে তিনজনকেই রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রাজধানীর বনশ্রীতে রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ করায় তার ভাই রিশাদকে মারধর ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ করেছেন ইংরেজি দৈনিক নিউ এইজের এ সাংবাদিক।ভুক্তভোগী অভিযোগ করেন, বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়।

এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী।
ঢাকা,বৃহস্পতিবার ০৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO