নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রোববার (৩০ মার্চ) ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তালেব শেখ ওই এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। আহতরা হলেন—একই এলাকার রউফ শেখের ছেলে বিল্লাল শেখ, লুৎফর শেখের ছেলে আকরাম ও জিন্নাত, রাজিব শেখ প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেল পারকিং নিয়ে দুই গাড়ির যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামরিলডাঙ্গা বাজারের স্লুইচগেটের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।আহতদের স্থানীয় খড়রিয়া বাজার ও নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গেলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেব শেখকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নড়াইল,রোববার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রোববার (৩০ মার্চ) ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তালেব শেখ ওই এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। আহতরা হলেন—একই এলাকার রউফ শেখের ছেলে বিল্লাল শেখ, লুৎফর শেখের ছেলে আকরাম ও জিন্নাত, রাজিব শেখ প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেল পারকিং নিয়ে দুই গাড়ির যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামরিলডাঙ্গা বাজারের স্লুইচগেটের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।আহতদের স্থানীয় খড়রিয়া বাজার ও নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গেলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেব শেখকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নড়াইল,রোববার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO