ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহে থাকছে ৫ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমন্বিত, সুদৃঢ়, সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বরাবরের মতো এবারো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদের জামাত। ঢাকা মহানগরে মোট ১১১টি ঈদগাহ এবং এক হাজার ৫৭৭টি মসজিদে মোট এক হাজার ৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও ঢাকার অন্যান্য সব স্থানে অনুষ্ঠেয় ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে করতে ঢাকা মহানগর পুলিশ সমন্বিত, সুদৃঢ়, সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

ডিএমপি কমিশনার জানান, প্রবেশ গেটগুলোতে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেকটর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা কন্ট্রোলরুম থেকে
সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি সড়কের (মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন) প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেইট ও পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় এসবির টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে। সোয়াত ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যদের মোতায়েন করা হবে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।

নিরাপত্তার স্বার্থে তল্লাশিকাজে সহায়তার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সবাইকে জামাত শেষে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন, কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।
ঢাকা,রোববার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহে থাকছে ৫ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমন্বিত, সুদৃঢ়, সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বরাবরের মতো এবারো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদের জামাত। ঢাকা মহানগরে মোট ১১১টি ঈদগাহ এবং এক হাজার ৫৭৭টি মসজিদে মোট এক হাজার ৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও ঢাকার অন্যান্য সব স্থানে অনুষ্ঠেয় ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে করতে ঢাকা মহানগর পুলিশ সমন্বিত, সুদৃঢ়, সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

ডিএমপি কমিশনার জানান, প্রবেশ গেটগুলোতে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেকটর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা কন্ট্রোলরুম থেকে
সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি সড়কের (মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন) প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেইট ও পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় এসবির টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে। সোয়াত ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যদের মোতায়েন করা হবে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।

নিরাপত্তার স্বার্থে তল্লাশিকাজে সহায়তার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সবাইকে জামাত শেষে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন, কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।
ঢাকা,রোববার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO