ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য ৯৬ কোটি ৬৭ লাখ টাকা সহায়তা

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য দেয়া সরকারি ফান্ডের শত কোটি টাকা থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।শহীদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিনিয়ত অনেক ব্যক্তি আন্দোলনে যোদ্ধা না হয়ে বা আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিল না এমন ব্যক্তি MIS ভেরিফাইড ও নকল কাগজপত্র করে নিয়ে ফাউন্ডেশনে অনুদানের জন্য আবেদন করছে। এসব প্রতারণা ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে সময় লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতন হতে তাগিদ দিচ্ছে।বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি।

স্নিগ্ধ বলেন, জুলাই অভ্যুত্থান আহতদের বেসরকারিভাবে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী দেশীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিতে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের সরকার থেকে প্রাপ্ত ১০০ কোটি ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রায় ১০ কোটিসহ মোট ১১০ কোটির মধ্যে ইতোমধ্যে ৯৬.৬৭ কোটি টাকা বিতরণ হয়ে গেছে। ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য এপ্রিল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক/কোম্পানিদের ডোনেশন দেওয়ার আহ্বান জানানো হবে।
ঢাকা,শুক্রবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য ৯৬ কোটি ৬৭ লাখ টাকা সহায়তা

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য দেয়া সরকারি ফান্ডের শত কোটি টাকা থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।শহীদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিনিয়ত অনেক ব্যক্তি আন্দোলনে যোদ্ধা না হয়ে বা আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিল না এমন ব্যক্তি MIS ভেরিফাইড ও নকল কাগজপত্র করে নিয়ে ফাউন্ডেশনে অনুদানের জন্য আবেদন করছে। এসব প্রতারণা ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে সময় লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতন হতে তাগিদ দিচ্ছে।বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি।

স্নিগ্ধ বলেন, জুলাই অভ্যুত্থান আহতদের বেসরকারিভাবে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী দেশীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিতে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের সরকার থেকে প্রাপ্ত ১০০ কোটি ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রায় ১০ কোটিসহ মোট ১১০ কোটির মধ্যে ইতোমধ্যে ৯৬.৬৭ কোটি টাকা বিতরণ হয়ে গেছে। ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য এপ্রিল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক/কোম্পানিদের ডোনেশন দেওয়ার আহ্বান জানানো হবে।
ঢাকা,শুক্রবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock