জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে-আমিনুল হক

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) পল্লবী, রূপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।

আমিনুল হক বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে পারবে না

আমিনুল হক আরও বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে-আমিনুল হক

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) পল্লবী, রূপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।

আমিনুল হক বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে পারবে না

আমিনুল হক আরও বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO