বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সাথে আরেকটা প্রতারণা ছাড়া কিছু না: শেখ পরশ

আজ ২৬ ডিসেম্বর, ২০২৩খ্রিঃ, বিকাল ৩টায়, মিরপুর-১২, ই-ব্লক, কালশী মোড় এলাকায় ঢাকা-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন-আজকে লন্ডনে বসে হুকুম দেওয়া হয় আর এখান থেকে তাদের দলের সন্ত্রাসীরা আগুন দেয়। সম্প্রতি ট্রেনে আগুন দিয়ে কি নির্মমভাবে মা-শিশুকে হত্যা করা হয়েছে! এখন সেই তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট বর্জনের আহ্বানও জানিয়েছে। ভাবটা যেন তারেক জিয়ার ডাকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ! সকল শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের বাংলাদেশ ফেলে খুনি তারেক জিয়ার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পরেছে। এমন একটা ভাব! আসলেতো এরা ভুয়ামি এবং ভন্ডামির উপর টিকে আছে। বিএনপির এই অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সাথে আরেকটা প্রতারণা ছাড়া আর কিছু না।

তিনি আরও বলেন-তারা কি মনে করে নিজেদেরকে? একজন পলাতক আসামি, যার দেশে এসে নেতৃত্ব দেওয়ার নৈতিক সাহস নাই, সে ডাক দিবে আর এদেশের শিক্ষিত, সচেতন নতুন প্রজন্মের পেশাজীবী মানুষ তার অসহযোগ আন্দোলনে শরিক হবে? এই হচ্ছে তাদের রাজনৈতিক পরিপক্কতা! অথবা তাদের ভন্ডামি। দুইটাই সত্যি। তারা ভুয়া এবং অপরিপক্ক। তারেক জিয়ার নিজস্ব গ্রহণযোগ্যতা সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা নাই। সে দিন-রাত দিবাস্বপ্নতে বিভোর হয়ে আছে এবং তাদের নেতা-কর্মীদের যে কোন আবোল-তাবোল হুকুম দিচ্ছে এবং বিপথে ধাবিত করছে। তিনি বলেন-অসহযোগ আন্দোলনের সংজ্ঞা জানে? অসহযোগ আন্দোলন হলো, “উপনিবেশিক অথবা দখলদার সরকারের নির্দেশ অমান্য ও সরকারি কাজে অসহযোতিা করার ডাক”। আমরা কি কোন বহিরাগত সরকারের অধীনে বসবাস করছি? সুতরাং এগুলো মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছু না। তিনি বলেন-আওয়ামী লীগ কোন অবৈধ ক্ষমতা দলকারী দল না। আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে করেই এই সংগঠন গড়ে উঠেছে। আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কোন দিনই উৎখাত করা সম্ভব না। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: শিক্ষা-দীক্ষা, জ্ঞানে এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ঢাকা-১৬ আসনের জনগণ ৭ই জানুয়ারি নির্বাচনে আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম কিবরিয়া শামীমসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সাথে আরেকটা প্রতারণা ছাড়া কিছু না: শেখ পরশ

আজ ২৬ ডিসেম্বর, ২০২৩খ্রিঃ, বিকাল ৩টায়, মিরপুর-১২, ই-ব্লক, কালশী মোড় এলাকায় ঢাকা-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন-আজকে লন্ডনে বসে হুকুম দেওয়া হয় আর এখান থেকে তাদের দলের সন্ত্রাসীরা আগুন দেয়। সম্প্রতি ট্রেনে আগুন দিয়ে কি নির্মমভাবে মা-শিশুকে হত্যা করা হয়েছে! এখন সেই তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট বর্জনের আহ্বানও জানিয়েছে। ভাবটা যেন তারেক জিয়ার ডাকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ! সকল শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের বাংলাদেশ ফেলে খুনি তারেক জিয়ার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পরেছে। এমন একটা ভাব! আসলেতো এরা ভুয়ামি এবং ভন্ডামির উপর টিকে আছে। বিএনপির এই অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সাথে আরেকটা প্রতারণা ছাড়া আর কিছু না।

তিনি আরও বলেন-তারা কি মনে করে নিজেদেরকে? একজন পলাতক আসামি, যার দেশে এসে নেতৃত্ব দেওয়ার নৈতিক সাহস নাই, সে ডাক দিবে আর এদেশের শিক্ষিত, সচেতন নতুন প্রজন্মের পেশাজীবী মানুষ তার অসহযোগ আন্দোলনে শরিক হবে? এই হচ্ছে তাদের রাজনৈতিক পরিপক্কতা! অথবা তাদের ভন্ডামি। দুইটাই সত্যি। তারা ভুয়া এবং অপরিপক্ক। তারেক জিয়ার নিজস্ব গ্রহণযোগ্যতা সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা নাই। সে দিন-রাত দিবাস্বপ্নতে বিভোর হয়ে আছে এবং তাদের নেতা-কর্মীদের যে কোন আবোল-তাবোল হুকুম দিচ্ছে এবং বিপথে ধাবিত করছে। তিনি বলেন-অসহযোগ আন্দোলনের সংজ্ঞা জানে? অসহযোগ আন্দোলন হলো, “উপনিবেশিক অথবা দখলদার সরকারের নির্দেশ অমান্য ও সরকারি কাজে অসহযোতিা করার ডাক”। আমরা কি কোন বহিরাগত সরকারের অধীনে বসবাস করছি? সুতরাং এগুলো মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছু না। তিনি বলেন-আওয়ামী লীগ কোন অবৈধ ক্ষমতা দলকারী দল না। আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে করেই এই সংগঠন গড়ে উঠেছে। আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কোন দিনই উৎখাত করা সম্ভব না। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: শিক্ষা-দীক্ষা, জ্ঞানে এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ঢাকা-১৬ আসনের জনগণ ৭ই জানুয়ারি নির্বাচনে আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম কিবরিয়া শামীমসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock